

মোঃ নাজমুল হুদা বান্দরবানঃ
বান্দরবানের লামা উপজেলার কেয়াজুপাড়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এতে বিভিন্ন অনিয়মের দায়ে ৬টি মামলায় ৫ টি দোকানে অর্থ দণ্ড প্রদান করা হয়। অপর ১ টি মামলায় টিশু দাশ নামে ১ জনকে অর্থ দন্ডের পাশাপাশি ৩ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি, ২০২৬) অভিযান পরিচালনা করেন লামা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ। কৃষি বিপণন আইন, ২০১৮ এর ১৯(ঙ) ও ১৯(ছ) ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮, ৪২ ও ৫১ ধারায় এ অভিযান পরিচালিত হয়।অভিযানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রয়, খাদ্যপণ্যে ক্ষতিকর রঙ মিশ্রণ এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে মোট ৬টি মামলা দায়ের করা হয়। এতে ৬ জন আসামির মধ্যে ৫ জনকে মোট ৭ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রয়ের দায়ে ১ জন আসামিকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি বিপণন কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) বোরহান উদ্দিন ও স্যানিটারি ইন্সপেক্টর খুকুমণি বড়ুয়া এবং নিরাপদ খাদ্য পরিদর্শক, লামা প্রমূখ। এ সময় বাংলাদেশ পুলিশ-এর সদস্যরা উপস্থিত থেকে আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন। ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।










