অভিযান

বালিয়াডাঙ্গীতে ইয়াবা ও ফেন্সিডিল সদৃশ সিরাপসহ আটক ১ জন।

মোঃ নূরনবী ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিজিবির বিশেষ অভিযানে ২৫ পিস ইয়াবা ও ভারতীয় মনোগোল্ড (ফেন্সিডিল সদৃশ) সিরাপসহ মো. তৈমুর রহমান (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার উজিরমনি চোষপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর বিশেষ টহলদল। বিজিবি সূত্রে জানা যায়, সিভিল সোর্স ও নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাবিলদার মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় তৈমুর রহমানকে আটক করে তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা, ২ বোতল ভারতীয় মনোগোল্ড (ফেন্সিডিল সদৃশ) সিরাপ ও একটি বাটন ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের সিজার মূল্য ১০ হাজার ৪০০ টাকা। আটক তৈমুর রহমান বালিয়াডাঙ্গী উপজেলার উজিরমনি চোষপাড়া গ্রামের মৃত শাহাদাত হোসেনের ছেলে। বিজিবি জানিয়েছে, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদক, চোরাচালান, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্তবাসীর সহযোগিতা কামনা করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

Back to top button