

ডেক্স রিপোর্টঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর ও হাইমচর আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী অ্যাডভোকেট শাজাহান মিয়ার সমর্থনে হাইমচর উপজেলায় পথসভা ও উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী হাইমচর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ পথসভা ও উঠোন বৈঠকের আয়োজন করা হয়। সভাগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শাজাহান মিয়া। তিনি তার বক্তব্যে বলেন, দেশ ও জাতির কল্যাণে সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব প্রতিষ্ঠা করা সময়ের দাবি। জনগণের ভোট ও সমর্থনের মাধ্যমে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল হোসেন এবং সেক্রেটারি মোঃ জসিম উদ্দিন বাহার।তারা বলেন, আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হলে জনগণ তাদের পছন্দের প্রার্থী নির্বাচনের সুযোগ পাবে। তারা সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।এছাড়াও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা এনসিপির আহ্বায়ক মাহবুব আলম, উপজেলা এনসিপির আহ্বায়ক প্রফেসর মোখলেছুর রহমান মুকুল, মোহাম্মদ আলী জিন্না কবিরাজসহ জামায়াতে ইসলামীর জেলা ও উপজেলার বিভিন্ন সহযোগী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। পথসভা ও উঠোন বৈঠকে স্থানীয় সাংবাদিক, প্রশাসনের প্রতিনিধিসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জনগণ সুশাসন, ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত সমাজ প্রত্যাশা করে আসছে। এই লক্ষ্য বাস্তবায়নে আদর্শভিত্তিক রাজনীতির বিকল্প নেই। তারা আশাবাদ ব্যক্ত করেন, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সমর্থনের মাধ্যমে আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী বিজয়ী হবেন।পথসভা ও উঠোন বৈঠকগুলোতে স্থানীয় ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। আয়োজকরা জানান, নির্বাচনের আগ পর্যন্ত এ ধরনের গণসংযোগ ও মতবিনিময় কার্যক্রম অব্যাহত থাকবে।










