রাজনীতি

হাইমচরে গণসংযোগ ও জেলেদের সাথে মতবিনিময় করলেন শেখ ফরিদ আহমেদ মানিক।

মোঃ হোসেন গাজীঃ
চাঁদপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক শুক্রবার (৭ নভেম্বর) সকাল থেকে হাইমচর উপজেলা উত্তর আলগী ইউনিয়নে গণসংযোগ ও জেলেদের সাথে মতবিনিময় করেন। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিনি উপজেলার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষে ভোট চান এবং স্থানীয় জনগণের নানা সমস্যা শুনে সমাধানের আশ্বাস দেন।পরে সকাল সাড়ে ১০টায় হাইমচর উপজেলা বিএনপি কার্যালয়ে জেলেদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন শেখ ফরিদ আহমেদ মানিক। সভায় জেলেরা তাদের নানা সমস্যা তুলে ধরলে তিনি সেগুলো সমাধানের আশ্বাস দেন। সভায় শেখ ফরিদ আহমেদ মানিক বলেন,যারা নৌকা থেকে চাঁদা নিয়েছে, তারা এখন এলাকায় নেই। তাদের অপকর্মের ফলেই তারা পালিয়ে বেড়াচ্ছে। বিএনপি সেই পথে হাঁটবে না। যার যা প্রাপ্য, তার প্রাপ্যটা আমরা দিতে চাই। আপনারা আমাদের একটু সময় ও সুযোগ দিন। তিনি আরও বলেন, ১৫ বছরের জঞ্জাল একদিনে পরিষ্কার করা সম্ভব নয়। যারা জেলেদের হয়রানি করছে, তাদের নাম দিন — সত্যতা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে। তবে কেউ যেন অল্প টাকার লোভে ছোট ইলিশ বিক্রি না করেন, এটি আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ ধরা পড়লে ঘুষ দেবেন না; অন্যায় করলে শাস্তি পাবেন, না করলে আমরা পাশে থাকব। বিএনপি নেতা স্মরণ করেন, গত ১৭ বছরে আমাদের অনেক নেতা-কর্মী প্রাণ দিয়েছে। ২০২৪ সালের জুলাই-আগস্টে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তরুণরা জীবন দিয়েছে। আপনারা টানা তিনটি জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেননি। আগামী ফেব্রুয়ারির নির্বাচনে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাই। হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্যাহ বেপারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিকের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. খলিলুর রহমান গাজী, আইনবিষয়ক সম্পাদক অ্যাড. কোহিনূর বেগম, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী।দুপুরে হরিনা ফেরীঘাট ও জেলে পরিবারের খোঁজ খবর নিতে চাঁদপুর ৩ (সদর – হাইমচর) আসনের ধানের শীষের কন্ডারী শেখ ফরিদ আহমেদ মানিকের নির্বাচনী গন সংযোগ।

এই বিভাগের আরও খবর

Back to top button