রাজনীতি

লক্ষ্মীপুর ইউনিয়নে শেখ ফরিদ আহমেদ মানিকের আগমন উপলক্ষে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল।

মোঃ হোসেন গাজীঃ
৩১ জানুয়ারি বিকাল ৩টায় লক্ষ্মীপুর ইউনিয়নের এক ও দুই নং ওয়ার্ডে নির্বাচনের গণসংযোগ ও প্রচারণায় আগমন করবেন চাঁদপুর ৩ আসনের ধানের শীষ মার্কার প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক। এ উপলক্ষে শুক্রবার সকালে আরাজি-বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রস্তুতি সভা শেষে দুই ও তিন নং ওয়ার্ডে স্বাগত মিছিল করা হয়। প্রস্তুতি সভায় লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদ ব্যাপারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও লক্ষীপুর ইউনিয়নের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুল ইসলাম মন্টু, সদর উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক পারভেজ আলম বাবু পাটোয়ার, চাঁদপুর জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ জাকির হোসেন মৃধা, বিএনপি নেতা জিল্লুর রহমান, ইউনিয়ন যুবদলের সভাপতি নুরু পাটোয়ারী। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহসভাপতি আঃ মান্নান খান, লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি সুমন আহমেদ ভূঁইয়া, সহ-সভাপতি রফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আঃ গফুর বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির আহমেদ খান, শাহ আলম মানিক, মোঃ সবুজ খান, সাংগঠনিক সম্পাদক দাদন খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফয়েজ আহমদ বেপারী, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ বেপারী, প্রচার সম্পাদক আবু সুফিয়ান, ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ওবায়দ হোসেন ভুইয়া ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান বেপারী, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মামুন ঢালি, সাধারণ সম্পাদক নুরুল আমিন মিয়াজিসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

Back to top button