অভিযোগ

মানিকগঞ্জ সিংগাইর উপজেলায় গরু চোর সন্দেহে দুই যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ।

আল-মামুন মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় গরুচোর সন্দেহে দুই যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ইমাননগর গ্রামে এই ঘটনা ঘটেছে। সোমবার (১৯ জানুয়ারী) সকালে ঢাকায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। নিহতরা হলেন-উপজেলার দশানি গ্রামের তোতা মিয়ার ছেলে মজনু মিয়া (৩৫) ও ছয়ানি গ্রামের বান্দু মিয়ার ছেলে দ্বীন ইসলাম (২৩)। সিংগাইর থানা পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত দুইটার দিকে ইমামনগর গ্রামে শাকিল হোসেনের বাড়িতে মজনু ও দ্বীন ইসলাম দেখতে পান ওই বাড়ির লোকজন। এ সময় বাড়ির লোকজন ডাক চিৎকার করলে গ্রামের লোকজন এসে তাঁদের আটকে করেন। এর পর ওই দুই যুবককে গরুচোর সন্দেহে গণপিটুনি দেন স্থানীয় লোকজন। এতে তাঁরা গুরুতর আহত হন। খবর পেয়ে রাত আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপর সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাঁদের ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তির পরামর্শ দেন। পরে তাঁদেরকে ঢাকায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ছয়টার দিকে তাঁরা দুইজন মারা যান।

এই বিভাগের আরও খবর

Back to top button