সাতক্ষীরা

তারালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ।

শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জের তারালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১০ টায় তারালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা পারভিন এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃআনিসুর রহমান মিঠুঃ এসময় প্রধান অতিথি তাপস ঘোষ সকল ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে কিছু মূল্যবান বক্তব্য রাখেন এবং পরীক্ষার ফলাফল প্রকাশ করেন। এ সময়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় প্রাক্তন শিক্ষিকা ফরিদা পারভিন এর সহকারী শিক্ষক আনিসুর রহমান মিঠু ও তাপস ঘোষ।এ বছর বিদ্যালয়ে মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ১১৩ জন, তার ভেতর থেকে ১১৩জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে ১১৩ জন উত্তীর্ণ হয়েছে। এসময় বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রথম স্থান, দ্বিতীয় স্থান ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে সেই সাথে তারা পরবর্তীতে যেন আরো ভালো কিছু করতে পারে সেই সব বিষয় মূল্যবান বক্তব্য রাখেন।

এই বিভাগের আরও খবর

Back to top button