

ডেক্স রিপোর্টঃ
চাঁদপুরের হাইমচর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় অনুষ্ঠিত হয় খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল। সোমবার (১ ডিসেম্বর) বাদ আসর আলগি বাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদে আয়োজিত এ মাহফিলে দলীয় নেতাকর্মীসহ এলাকার সাধারণ মুসল্লিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় ধর্মীয় এই অনুষ্ঠান। অনুষ্ঠানটি আয়োজন করেন ৩ নং দক্ষিণ আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সাবেক হাইমচর উপজেলা বিএনপির সদস্য সচিব সরদার মোঃ আব্দুল জলিল মাস্টার। কোরআন খতম, মিলাদ এবং বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দেশনেত্রীর রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করা হয়।
মাহফিলে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতি দল, ওলামা দলসহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। উপস্থিত বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন এবং দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।দোয়া মাহফিল শেষে উপস্থিত সকল নেতাকর্মী দেশের বৃহত্তর স্বার্থে ঐক্য ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি অসুস্থ দেশনেত্রীর সুস্বাস্থ্য ও দ্রুত সুস্থ হয়ে উঠার জন্য আবারও সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়।










