নওগাঁ

পত্নীতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও ফায়ার সার্ভিস মহড়া অনুষ্ঠিত।

আব্দুল আজিজ, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন दिवस ২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, গুরুত্বপূণ আলোচনা সভা এবং ফায়ার সার্ভিসের অংশগ্রহণে অগ্নিকাণ্ড ও জরুরি উদ্ধার তৎপরতা বিষয়ক এক আকর্ষনীয় মহড়া প্রদর্শন করা হয়। চলতি বছরে দিবসটির নির্ধারিত প্রতিপাদ্য বিষয় ছিল—ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি। আজ ১৩ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এসব কর্মসূচিতে মূল নেতৃত্বে ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব রিফাত আরা। এ সময় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা, ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও কর্মসূচিতে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী মানুষ এবং এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষক ও ছাত্র-ছাত্রী অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। দিনের সূচনায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সুসজ্জিত ও বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরবর্তী আলোচনা সভায় বক্তারা বলেন, যেকোনো দুর্যোগে প্রাথমিক সচেতনতা ও দ্রুত প্রস্তুতিই বড় ধরণের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করতে পারে, তাই প্রতিটি ঘরে ঘরে সচেতনতা গড়ে তোলা জরুরি। সভা শেষে ফায়ার সার্ভিসের একটি চৌকস দল অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ ও উদ্ধার অভিযানের একটি বাস্তবভিত্তিক মহড়া প্রদর্শন করে, যা উপস্থিত শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষকে দুর্যোগ মোকাবেলায় সচেতন ও দক্ষ করে তুলতে সহায়তা করে

এই বিভাগের আরও খবর

Back to top button