উদ্বোধন

‎ডেমরায় ইমপাওয়ারমেন্ট ওয়ার্ল্ড বিজনেস লিমিটেডের পণ্য মোড়ক উন্মোচন ও সুপার-শপের বর্ণাঢ্য উদ্বোধন। ‎

ডেক্স রিপোর্টঃ
‎ডেমরা বাদশা মিয়া রোডে অবস্থিত একতা কমপ্লেক্স ভবনে ইমপাওয়ারমেন্ট ওয়ার্ল্ড বিজনেস লিমিটেডের হেড অফিস প্রাঙ্গণে জমকালো আয়োজনে ‘প্রশান্তি’ নামকরণে ৭০টি নতুন পণ্যের মোড়ক উন্মোচন এবং সুপার-শপের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনকে ঘিরে ব্যবসায়ী, ডিস্ট্রিবিউটর ও সদস্যদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনুষ্ঠান উপলক্ষে মঙ্গলবার ১৬ই ডিসেম্বর সকাল ৯টায় একতা কমপ্লেক্স ভবনের ষষ্ঠ তলায় আয়োজিত অধিবেশনের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর ইমপাওয়ারমেন্ট ওয়ার্ল্ড বিজনেস লিমিটেডের চীফ ফাউন্ডার এন্ড চেয়ারম্যান মোঃ ওসমান গণির প্রাঞ্জল স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। তিনি তার বক্তব্যে বলেন, ভোক্তাদের জন্য মানসম্মত ও সাশ্রয়ী পণ্য নিশ্চিত করার পাশাপাশি সদস্যদের জন্য আয়ের সুযোগ সৃষ্টি করাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। ‎অনুষ্ঠানে ট্রেনিং ডিরেক্টর মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং ট্রেনিং ডিরেক্টর মোঃ মহিববুল্লাহ বাহারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চীফ ফাউন্ডার এন্ড চেয়ারম্যান মোঃ ওসমান গণি। তিনি ‘প্রশান্তি’ ব্র্যান্ডের ৭০টি পণ্যের গুণগত মান, বাজার সম্ভাবনা এবং সুপার-শপ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তার বক্তব্যে পণ্য কিনুন আয় করুন” স্লোগানকে সামনে রেখে একটি স্বনির্ভর ও টেকসই ব্যবসায়িক মডেল গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। ‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইমপাওয়ারমেন্ট ওয়ার্ল্ড বিজনেস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ওমার হাসান, ফিন্যান্স ডিরেক্টর মুরাদ হোসেন মামুন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জাফর আহম্মেদ, মার্কেটিং ডিরেক্টর নূর-ই আলম সিদ্দিকী এবং ট্রেনিং ডিরেক্টর মোঃ আমিনুল ইসলাম। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে প্রতিষ্ঠানের ক্রমবর্ধমান অগ্রগতি তুলে ধরে বলেন, এই সুপার-শপ ও নতুন পণ্যসম্ভার সাধারণ ক্রেতাদের পাশাপাশি উদ্যোক্তাদের জন্যও নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে। ‎এছাড়াও অনুষ্ঠানে ইমপাওয়ারমেন্ট ওয়ার্ল্ড বিজনেস লিমিটেডের বিভিন্ন ডিরেক্টর, ডিস্ট্রিক্ট ডিরেক্টর, ডিস্ট্রিবিউটর, সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। তারা নতুন উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ সফলতা কামনা করেন। সকাল ৯টা থেকে শুরু হওয়া অধিবেশনের শেষপর্বে ইমপাওয়ারমেন্ট ওয়ার্ল্ড বিজনেস লিমিটেডের ডিরেক্টর মোঃ জয়নাল আবেদিনের পরিচালনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয় এবং ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে সুপার-শপের শুভ উদ্বোধনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।আয়োজকরা জানান, এই উদ্বোধনের মধ্য দিয়ে ইমপাওয়ারমেন্ট ওয়ার্ল্ড বিজনেস লিমিটেডের ব্যবসায়িক কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং ‘প্রশান্তি’ ব্র্যান্ড ভোক্তাদের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী।

Back to top button