উদ্বোধন

হাইমচরে বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াডে শিক্ষার্থীদের উদ্ভাবনী উচ্ছ্বাস।

আলমগীর হোসেন আসিফঃ
চাঁদপুরের হাইমচর উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০ম বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের উদ্যোগে ফিতা কাটা ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়।
উদ্বোধনী বক্তব্যে ইউএনও অমিত রায় বলেন, উদ্ভাবন নির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে হবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা শাকিল খন্দকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ আহসানুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন।উদ্বোধনের পর অতিথিরা মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্ভাবনী স্টল পরিদর্শন করেন। শিক্ষার্থীরা তাদের তৈরি নানা বৈজ্ঞানিক প্রকল্প উপস্থাপন করে, যা দর্শনার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এ মেলায় অংশগ্রহণ করেছে। প্রতিযোগিতায় সেরা উদ্ভাবকদের বাছাই করে জেলা পর্যায়ে পাঠানো হবে। দিনব্যাপী কর্মসূচির শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে মেলার সমাপ্তি ঘটবে।

Back to top button