মানিকগঞ্জ

ঘিওরের মোড়ে মোড়ে বসেছে মৌসুমী পিঠা বিক্রেতারা।

আল মামুন মানিকগঞ্জ প্রতিনিধিঃ
হেমন্তেই মানিকগঞ্জের ঘিওরে শীতের পরশ। সন্ধ্যা হতে না হতেই চারদিকে প্রচণ্ড ঠাণ্ডা অনুভূত হচ্ছে। এ অবস্থায় ঘিওরে শীতের মৌসুমী পিঠা ব্যবসায়ীরা পিঠা বিক্রি শুরু করে দিয়েছেন। সন্ধ্যা নামতেই মোড়ে মোড়ে চুলাচাক্কি নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন পিঠা বিক্রেতারা। তারা চালের গুড়া, নারকেল ও গুড় দিয়ে তৈরি করছেন চিতই ও ভাপা পিঠা। বিক্রেতাদের বানানো গরম গরম মুখোরচক এই পিঠা খেতে বেশ ভিড়ও রয়েছে পিঠা প্রিয়দের। পিঠা বিক্রেতারা বলছেন, অতিরিক্ত আয়ের জন্যই তারা মৌসুমী এই পেশা ধরে রেখেছেন। শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় ঘিওর বাস স্টেশন, চরবাইলজুরী পঞ্চরাস্তা মোড় ঘুরে এমন পিঠা বিক্রেতাদের দেখা গেছে।

এই বিভাগের আরও খবর

Back to top button