

ডেক্স রিপোর্টঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৩ (সদর–হাইমচর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিককে স্বাগত জানিয়ে হাইমচরের ৬ নং চরভৈরবী ইউনিয়নের গাজী নগর ১নং ওয়ার্ডে অনুষ্ঠিত হয় বিশাল গণসংযোগ কর্মসূচি। গণসংযোগ উপলক্ষে সকাল থেকেই স্থানীয় নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণের মাঝে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। প্রার্থীকে এক নজর দেখতে এবং তার বক্তব্য শোনার জন্য এলাকাবাসীর ঢল নামে বিভিন্ন ওয়ার্ড এবং গ্রাম থেকে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমদ মানিকসহ জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমিনুল্লাহ বেপারী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটোয়ারী, হারুনুর রশিদ গাজী, আজিজুল হক বাবুল, মিজান শেখ, আবু তাহের সরদারসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শীর্ষ নেতারা। চরভৈরবী ইউনিয়ন বিএনপির সভাপতি জিতু হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি বাদল বকাউ, সাধারণ সম্পাদক কাজী ভুট্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিএম মহিউদ্দিনসহ ইউনিয়ন, ওয়ার্ড এবং উপজেলা থেকে আগত যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, ওলামাদল, মহিলা দলসহ বিএনপির বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও এতে সক্রিয়ভাবে অংশ নেন। গণসংযোগে এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং তাদের বিভিন্ন সমস্যা, বিশেষ করে রাস্তা-ঘাট, কৃষি, কর্মসংস্থান ও দৈনন্দিন ভোগান্তির বিষয়ে অবগত হন। এ সময় তিনি বলেন, জনগণের ন্যায়ের দাবিকে প্রতিষ্ঠা করতে এবং হাইমচরসহ পুরো চাঁদপুর-৩ আসনের উন্নয়নে আমি কাজ করতে চাই। দল-মত নির্বিশেষে সবার অধিকারকে মূল্যায়ন করে একটি সুষ্ঠু ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে আমি প্রতিশ্রুতিবদ্ধ।নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন পর প্রার্থীকে সরাসরি কাছে পাওয়ার সুযোগে জনগণের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। পুরো গাজী নগর এলাকায় কর্মসূচিকে ঘিরে ছিল উৎসবের আমেজ, যা আসন্ন নির্বাচনে বিএনপির শক্তিশালী জনসমর্থনের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
গণসংযোগ শেষে জনগণের সঙ্গে প্রার্থী ও নেতাকর্মীরা মতবিনিময় করেন এবং নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার আহ্বান জানান।










