

মোঃ মিন্টু শেখ নিজস্ব প্রতিনিধিঃ
গোপালগঞ্জ শহরের কাঁচা বাজার ব্রিজের সামনে প্রাইভেটকার ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুলাল শেখ (২৮) নামে একজন নিহত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মোঃ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত দুলাল শেখ গোপালগঞ্জ শহরতলির ঘোষেরচর উত্তরপাড়া গ্রামের বাদশা শেখের ছেলে।ওসি মির মোঃ সাজেদুর রহমান জানান, মোটরসাইকেল করে লঞ্চঘাট থেকে ঘোষেরচরের বাড়িতে যাচ্ছিল দুলাল শেখ। এসময় শহরের কাঁচা বাজার ব্রিজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যায়।










