

নাজমুল হাসান স্টাফ রিপোর্টার বগুড়াঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়ন শাখা আয়োজিত কালেরপাড়া ইউনিয়নের ঘুগড়া পাড়া গ্ৰামে ৮নংওয়ার্ডে কৃষকদলের কর্মী সম্মেলন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (০৩ অক্টোবর) শুক্রবার বিকেলে ঘুগড়া পাড়া ৪ মাথা বাজারে। কালেরপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি আবু সাইদ (বাদশার) সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চাঁন মিয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক শামীম আহমেদ (কেডি) বি, এ অনার্স,এম, এ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা এ্যাডভোকেট মোজাম্মেল হক, উপজেলা কৃষক দলের যুগ্ন আহ্বায়ক আলহাজ্ব মোহাব্বত আলী, ফরহাদ রেজা ভান্ডারী, রেজাউল করিম রেজা। এসময় আরো উপস্থিত ছিলেন কালেরপাড়া ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক রাজু আহম্মেদ, ধুনট সদর ইউনিয়ন কৃষক দলের সভাপতি ইউছুব আলী সুফল, কালেরপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক চাঁন মিয়া, যুবদল নেতা শাহ আলম, যুবদল নেতা জুয়েল রেজা নীল, কোরআন তেলাওয়াত করেন আরিফ সহ ইউনিয়ন ও ৮নং ওয়ার্ড কৃষকদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।










