সড়ক দুর্ঘটনা

চাঁদপুরে ঘোষেরহাটে আইদি বাস চাপায় কলেজ শিক্ষার্থী শান্তার মৃ*ত্যু।

মোঃ হোসেন গাজী চাঁদপুরঃ
চাঁদপুর সদর উপজেলার শাহতলী জিলানী চিশতী কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী রাহেলা আক্তার শান্তা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)স্থানীয় সূত্রে জানা যায়। বুধবার ৭ জানুয়ারি সকাল আনুমানিক ১১টার দিকে চাঁদপুর–কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় চাঁদপুরগামী আইডি এন্টারপ্রাইজ-এর একটি বাস রাহেলা আক্তার শান্তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকাল আনুমানিক ৪টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। নিহত রাহেলা আক্তার শান্তা চাঁদপুর সদর উপজেলার শাহতলী এলাকার মুন্সী বাড়ির বাসিন্দা। তার পিতার নাম মোঃ সামছুল হুদা। তিনি শাহতলী জিলানী চিশতী কলেজের একজন মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থী ছিলেন।এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী, শিক্ষক ও স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। চাঁদপুইরা পেজ পরিবার এ মর্মাহত ঘটনায় গভীরভাবে শোকাহত।

এই বিভাগের আরও খবর

Back to top button