

নিজস্ব প্রতিনিধি।
চাঁদপুরের কচুয়া উপজেলা চাঁনপাড়া কেন্দ্রীয় বাইতুল আমান জামে মসজিদ পরিচালনা কমিটির তৃতীয় বারের মত সাধারণ সম্পাদক হলেন সচিবালয় বিটের সাংবাদিক মো: আকাশ মিয়াজী। রবিবার (৬ জুলাই) ১১ সদস্য বিশিষ্ট আগামী ২ বছরের জন্য এই কমিটির গঠন করা হয়। এর আগে দুইবার তিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। খুবই অল্প বয়স থেকেই সাংবাদিক মো: আকাশ মিয়াজী সমাজের উন্নয়ন মূলক কাজে বিশেষ ভূমিকা রেখে আসছে। মাত্র ২০ বছর বয়সে মো: আকাশ মিয়াজী কে চাঁনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি বানান গ্রামবাসী। এর আগে এই মসজিদ পরিচালনা কমিটির ২ বার সাধারণ সম্পাদকের দায়িত্ব সুনামের সাথে পালন করেন তিনি। এদিকে মো: আকাশ মিয়াজী বলেন-মসজিদ হলো আল্লাহর ঘর,আমি নিজেক মসজিদ এর পরিচ্ছন্ন কর্মী বাবি। মহান আল্লাহর কাছে কৃতজ্ঞ তিনি আমাকে অল্প বয়সে পবিত্র ওমরাহ হজ্জ পালন সুযোগ দিয়েছেন। আমাকে তৃতীয় বারের মত চাঁনপাড়া ঐতিহ্যবাহী কেন্দ্রীয় বাইতুল আমান জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক দায়িত্ব প্রদান করায় গ্রাম বাসীকে ধন্যবাদ জানাই।










