ধর্ম ও জীবন

চাঁদপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ‍র‍্যালির উদ্বোধন করেন শেখ ফরিদ আহমেদ মানিক।

মোঃ হোসেন গাজীঃ
চাঁদপুরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বিভিন্ন মন্দিরে র‍্যালি উদ্বোধন করেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি ১৬ আগস্ট শনিবার বিকাল ৪ টায় চাঁদপুর পুরান বাজার পালপাড়া মন্দির, এরপর দাসপাড়া সর্বজনীন শ্রী শ্রী শিব মন্দিরে, এবং দাসপাড়া শ্রীশ্রী কালী ও দুর্গা মন্দিরে ফিতা কেটে পায়রা উড়িয়ে এবং প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ‍র‍্যালির উদ্বোধন করেন। উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ খলিলুর রহমান গাজী, কোষাধ্যক্ষ আঃ কাদির বেপারী, দপ্তর সম্পাদক হযরত আলী ঢালি, চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী গোপাল চন্দ্র সাহা, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি শ্রী পরেশ চন্দ্র মালাকার, সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র সরকার, চাঁদপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, চাঁদপুর পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল চন্দ্র সাহা, দাসপাড়া সর্বজনীন শ্রী শ্রী শিব মন্দিরে সভাপতি শাওন দাস, সাধারণ সম্পাদক সুভ্রত দাস, শিব মন্দির কমিটির সভাপতি উত্তম কুমার দে সাধারণ সম্পাদক নেপাল সাহাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

Back to top button