

মোঃ হোসেন গাজীঃ
চাঁদপুর সদর উপজেলা চান্দ্রা ইউনিয়ন এর মদনা গাজীপুর (হরিপুর) দারুছুন্নাত নেছারিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা উদ্যাগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১২’জানুয়ারী সোমবার বাদ আছর হতে মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে মাহফিলে প্রধান মেহমান তাশরীফ পেশ করেন চট্রগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওঃ সৈয়দ মোঃ আনোয়ার হোসাইন তাহেরী জাবেরী আল মাদানী।অত্র মাদ্রাসার সভাপতি বাতেন চৌধুরীর সভাপতিত্বে আরো তাশরীফ পেশ করেন আলহাজ্ব হযরত মাওঃ জিল্লুর রহমান ফারুকী, মাওঃ আবু বকর, মাওঃ মোস্তফা ফরাজী, মাওঃ মোঃ মোস্তফা ফরাজী, মাওঃ মোঃ আব্দুল বাকী সিদ্দিকী, মাওঃ নজরুল ইসলাম, উক্ত মাহফিলের সার্বিক পর্যালোচনায় ছিলেন অত্র ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নূর মোহাম্মদ খান সহ ওলামায়ে কেরাম গনরা উপস্থিত ছিলেন।










