ধর্ম ও জীবন

চট্টগ্রামে ইসলাম একমাত্র ধর্ম যেখানে জ্ঞানচর্চাকে ইবাদাতের মর্যাদা দেয়া হয়েছে

কামরুল ইসলাম চট্টগ্রামঃ
চুনতীর ১৯ দিনব্যাপী ৫৪তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.) ১৮তম দিবসের আলোচনায় বক্তারা
ইসলাম একমাত্র ধর্ম যেখানে জ্ঞানচর্চাকে ইবাদাতের মর্যাদা দেয়া হয়েছে চুনতি হাকিমিয়া কামিল অনার্স মাস্টার্স মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন ও সাবেক অধ্যক্ষ হাফিজুল হক নিজামী এর যৌথ সঞ্চালনায় বক্তারা বলেন বিশ্বনবী হজরত মুহাম্মাদ (সা.) যে আদর্শ রেখে গেছেন সে আদর্শের বিপরিত একটি আদর্শও স্থায়ী হবে না। আর সে আদর্শই মানব জাতির মুক্তির দিশারী। ইসলাম একটি মানবতার দ্বীন। এতে ধনী, গরিব ও বর্নভেদ নেই। এতে অমুসলিমদের পূর্ণ অধিকার দেয়া হয়েছে যা পৃথিবীর অন্য কোনো ধর্মে নেই। ইসলাম এমন একটি মতবাদ যাতে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রিয়- সব ধরনের বিধান পুঙ্খানুপুঙ্খ বর্ণনা রয়েছে। অন্যান্য সব মতবাদ সমস্যার পর সমাধানের চেষ্টা করে, ইসলাম যেকোনো সমস্যার শুরুই হতে দেয় না। যেকোনো অপরাধ সৃষ্টির পথও বন্ধ করে দেয়। ইসলামি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে সারা পৃথিবীতে কোনো অর্থাভাব, খাদ্যাভাব, দুর্যোগ ও অবিচার থাকবে না। ইসলাম একটি সভ্য ধর্ম। এ ধর্ম অসভ্যদের আলোকিত মানুষ বানিয়েছে। ইসলাম একমাত্র ধর্ম যেখানে জ্ঞানচর্চাকে ইবাদাতের মর্যাদা দেয়া হয়েছে। ইসলাম একটি স্বভাবজাত ধর্ম, এতে কোনো নোংরামি বা অযৌক্তিক কোনো কাজ নেই। এতে একটি মুদ্রারও অপচয় নেই। ইসলামই একমাত্র ধর্ম যেখানে জ্ঞান চর্চাকে উৎসাহ দেয়া হয়। ইসলাম মানুষকে সর্বোচ্চ চরিত্রবান হওয়ার শিক্ষা দেয়। সে জন্য যে যতো ইসলাম পালন করে সে ততো চরিত্রবান ও ভদ্র ইসলামে বর্ণ বিভেদ নেই। সবার জন্য সমান আইন, সবাই সবার সঙ্গে সম্পর্ক গঠন করতে পারে। ইসলামে যে চাবে সে-ই ইসলামি পণ্ডিত হতে পারবে, কারো কোনো কিছু হতে বাধা নেই। পরিশেষে আমরা বলতে চাই, ইসলাম নিছক কোনো ধর্ম নয়, এটি একটি পূর্ন জীবন ব্যবস্থা। মানব জাতির প্রত্যেকটি সমস্যার ‘সহজ’ সমাধান ইসলামেই রয়েছে। যুগশ্রেষ্ঠ আলেম হযরত মাওলানা হাফেজ আহমদ প্রকাশ শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫৪তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.) ১৮তম দিবসের অনুষ্ঠান চট্টগ্রাম লোহাগাড়া চুনতীস্থ শাহ্ মনজিল সীরত ময়দানে ০২ অক্টোবর ২০২৪ বুধবার অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন আমিরাবাদ সুফিয়া ফাযিল মাদ্রাসার সহকারি অধ্যাপক (আরবি) আলহাজ্ব মাওলানা আবদুস সোবহান, চন্দনাইশ সাতবারিয়া পীর সাহেব মাওলানা আবদুল হালিম রশিদী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মাওলানা আহমদ আলী। বিষয় ভিত্তিক আলোচনা করেন আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার সহকারি অধ্যাপক (আরবি) আলহাজ্ব মাওলানা জোবাইর হোছাইন ছিদ্দিকী, কক্সবাজার বিজিবি ক্যাম্প সিকদারপাড়া জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আবদুর রহিম বশরী, রামুর আলহাজ্ব মাওলানা আবুল ফয়েজ, নারায়ণগঞ্জ জৈনপুরি দরবার আব্বাসী মঞ্জিলের মুবাল্লিগ আলহাজ্ব মাওলানা আবদুর রহমান জাবেরী, পটিয়া আল জামেয়া ইসলামিয়ার মুহাদ্দিস আলহাজ্ব কাজী মাওলানা আখতার হোছাইন আনোয়ারী, সাতকানিয়া এম.ইউ ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাম্মদ মুনিরুল আলম, চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মাহমুদুল হক আজহারী। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার দোকান মালিক ফেডারেশনের সাবেক সভাপতি আলহাজ্ব মোস্তাক আহমদ, ঢাকার বিশিষ্ট পদার্থ বিজ্ঞানী ড. শমসের আলী। দারসুল কুরআন চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা হাফেজ কামাল উদ্দিন। কোরআন তেলাওয়াত ও না’আতে রসূল (স.) পরিবেশন করেন শফিকুর রহমান, আজওয়াদুর রহমান সাফি, রবিউল হোছাইন, হাফেজ মুহাম্মদ সাইফুল ইসলাম, ওজহাতুল্লাহ ফারুকী যকি, মবরুর হোছাইন ছিদ্দিকী, ক্বারী মাওলানা রবিউল হাসান, মাওলানা আবু হুরায়রা শাকিল, মাওলানা ইউনুস আলী। মাহফিলে আরো উপস্থিত ছিলেন মাহফিল মোতওয়াল্লী কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আযাদ, সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, আলহাজ্ব আবু তাহের, এইচ.এম. মাহাবুবুল হক,কাজী আরিফুল ইসলাম, সাইফুদ্দিন মোহাম্মদ তারেক, শাহজাদা মাওলানা ইমাম বায়হাকি ইতমাম, মাওলানা জিয়াউল করিম প্রমুখ।

এই বিভাগের আরও খবর

Back to top button