

নাজমুল হাসান বিশেষ প্রতিনিধিঃ
বগুড়ায় সাংবাদিক খোরশেদ আলম এবং আসাফউদ্দৌলা নিওন এর ওপর স’ন্ত্রা’সী হামলার প্রতিবাদে এবং এই হামলার ঘটনায় জড়িত সকল দোষীদের শাস্তির দাবীতে শাজাহানপুরের সাংবাদিক কল্যাণ সংস্থার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৭ই এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় সাংবাদিক কল্যাণ সংস্থার আয়োজনে মাঝিড়া বন্দরে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় মানববন্ধনে শাজাহানপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি এবং একুশে টেলিভিশন বগুড়া জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাজাহানপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক দিনকাল পত্রিকার শাজাহানপুর উপজেলা প্রতিনিধি সজিবুল আলম সজীব। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শাজাহানপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহাদাত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলন,সংবাদ বুলেটিন পত্রিকার প্রকাশক মঞ্জুরুল ইসলাম রিপন সহ শাজাহানপুর প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ। মানববন্ধনে শাজাহানপুর উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।










