

ডেক্স রিপোর্টঃ
সারাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বিডি মেঘনা নিউজ ২৪-এর ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হতে যাচ্ছে। আসন্ন ১৭ জানুয়ারি ২০২৬, শনিবার এ প্রতিষ্ঠাবার্ষিকীর মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানকে ঘিরে ইতোমধ্যেই প্রস্তুতির কাজ চূড়ান্ত করা হয়েছে, আর জেলা জুড়ে বইতে শুরু করেছে উৎসবের আমেজ। অনুষ্ঠানে জেলা প্রশাসক, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধি এবং বিভিন্ন পর্যায়ের স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে। এ আয়োজনকে সফল করতে সংশ্লিষ্টদের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং সকল স্তরের মানুষের মধ্যে রয়েছে আগ্রহ ও উচ্ছ্বাস। জানা যায়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে থাকছে আলোচনা সভা, কেক কাটা, সম্মাননা প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের বিশেষ আয়োজন। এতে বিডি মেঘনা নিউজ ২৪-এর ছয় বছরের পথচলার নানা সাফল্য, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হবে। পাশাপাশি অনলাইন সাংবাদিকতার উন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাধারণ মানুষের কথা তুলে ধরার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হবে।দেশের প্রান্তিক মানুষের কথা তুলে ধরা, সত্য প্রকাশ এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে বিডি মেঘনা নিউজ ২৪ ইতোমধ্যে পাঠকদের আস্থা অর্জন করেছে। বিশেষ করে জাতীয় ও স্থানীয় বিভিন্ন ইস্যুতে দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ প্রচারের কারণে পোর্টালটি সারাদেশে জনপ্রিয়তা পেয়েছে। উক্ত প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার জন্য সংশ্লিষ্টদের পক্ষ থেকে সকলের উপস্থিতি, সহযোগিতা ও দোয়া প্রার্থনা করা হয়েছে। সম্পাদকীয় বিভাগ জানায়—আগামী দিনগুলোতেও ন্যায়, সত্য ও নিরপেক্ষতার পথে থেকে সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে কাজ করে যাবে বিডি মেঘনা নিউজ ২৪।










