গণমাধ্যম

সাংবাদিকের ওপর নীলফামারীতে হামলার প্রতিবাদে রিপোর্টার্স ইউনিটির কলম বিরতি কর্মসূচি পালিত।

নিজস্ব প্রতিবেদকঃ
দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার নীলফামারী জেলা প্রতিনিধি ও জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি স্বপ্না আখতার স্বর্ণালি শাহ্-এর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কলম বিরতি কর্মসূচি পালন করেছে নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটি। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিটির সাবেক সভাপতি আল ফারুক পারভেজ উজ্জ্বল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আল আমিন। কর্মসূচিতে বক্তব্য রাখেন—সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, আব্দুর রশিদ, সৈয়দপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল রহমান, দৈনিক চিত্র প্রতিনিধি বাসুদেব, সংবাদ সারাবেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, এনসিপি জেলা সদস্য আব্দুস সালাম, ডেইলি স্টেট প্রতিনিধি হেদায়েতুল্লাহ শাহ্ সুজন, আমাদের সময় জেলা প্রতিনিধি রেজাউল করিম রঞ্জু এবং ইউনিটির সভাপতি স্বপ্না আখতার স্বর্ণালি শাহ্। বক্তারা অবিলম্বে দায়ের করা মামলাটি রেকর্ড করার দাবি জানান এবং আওয়ামী লীগের দোসর লক্ষীচাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান ও তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এই বিভাগের আরও খবর

Back to top button