গণমাধ্যম

কিছু অপ সাংবাদিকের কারণে নির্যাতিত হচ্ছে সাংবাদিক সমাজ।

চট্টগ্রাম প্রতিনিধিঃ
যদি সন্তান দোষ করে পিতা হিসেবে পিতা তার বিচার করে আর যদি সাংবাদিক নেতা হিসেবে কোন সাংবাদিক দোষ করলে তার বিচার করা উচিত, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিক কোন দোষ করুক বা না করুক সমাজের এক শ্রেণীর মানুষ পদে পদে চাই সাংবাদিক পেশাকে কলোষিত করতে তাই সাংবাদিকের দোষ খোঁজে বেড়ায়। বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার শহর গুলোতে চলছে রমরমা দেহ ব্যবসা এই ব্যবসা বন্ধ না করে এই ব্যবসার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে না তুলে আরো ব্যতিক্রম ভাবে দেখা যায় যারা এই দেহ ব্যবসার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এতে করে আমার কোন দুঃখ নেই দুঃখ শুধু একটা যখন দেখি কোন সাংবাদিক এই দেহ ব্যবসার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে ঐ সাংবাদিক কে ফাঁসানোর জন্য দেহ ব্যবসায়ীরা এক হয়ে ষড়যন্ত্র করে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সাংবাদিকদের মানহানি করে কিন্তু এমন সময় সাংবাদিক নেতা হিসেবে যাদের উচিত নির্যাতিত সাংবাদিকের পাশে দাঁড়ানো অথচ না দাঁড়িয়ে বরং নির্যাতিত সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে সায় দিয়ে ঐ ষড়যন্ত্রকারীদের মনে সাহস যোগায় । সেই কারণে বর্তমানে স্বাধীন দেশের মাটিতে আমাদের সমাজে প্রতিনিয়ত নির্যাতিত সাংবাদিক সমাজ। আমি একজন ক্ষুদ্র মিডিয়া প্রতিনিধি হিসেবে আমাদের সাংবাদিক সমাজের সাংবাদিক ভাইদের প্রতি বিশেষ অনুরোধ সাংবাদিক সে যেই পত্রিকা বা টিভির হোক সে আপনার ভাই, আপনার সন্তানের মত তাই প্রথমে তাকে রক্ষা করে বাড়ি নিয়ে আসুন তারপর তা বিচার করুন আপনার বিচারে সে যদি দোষী হয় তাহলে আপনার সাংবাদিক আদালতে তার বিচার করুন। এতে করে সাংবাদিক সমাজের মান জাতির কাছে বৃদ্ধি পাবে।

এই বিভাগের আরও খবর

Back to top button