চাঁদপুর

হাইমচর মা-কচি কাঁচা কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ।

মোঃ হোসেন গাজীঃ
চাঁদপুরের হাইমচর উপজেলার মা-কচি কাঁচা কিন্ডার গার্টেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে হাইমচর উপজেলার উত্তর গন্ডামারা মা- কচি কাঁচা কিন্ডার গার্টেন মাঠে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। মা- কচি কাঁচা কিন্ডার গার্টেন এর সম্মানিত সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ মিজানুর রহমান ভূইয়া এর সভাপতিত্বে ও সাদ্দাম হোসেন, মা- কচি কাঁচা কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক সাহিদা আক্তারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ জুলফিকার আলী, হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ মনোনয়ন হোসেন মোল্লা, হাইমচর সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যক্ষ মোকলেছুর রহমান মুকুল মাষ্টার, হাইমচর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফিজুল রহমান, মা- কচি কাঁচা কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং বিশিষ্ট সমাজ সেবক নাজমুল হাসান দুলাল ভুইলা, বিশিষ্ট সমাজ সেবক আঃ মালেক ভুঁইয়া, আঃ আজিজ, আঃ কাদের সহ শিক্ষক, অভিভাবক ছাত্র ছাত্রী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

Back to top button