

ডেক্স রিপোর্টঃ
চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে
২৩ ফেব্রুয়ারি রবিবার বিকাল ৩টায়, বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে,চাঁদপুর জেলা বিএনপির সভাপতি প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহামেদ মানিক বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসলে প্রথমে ঈশানবালাকে রক্ষা করতে বাঁধের ব্যবস্থা করা হবে। তাই বিএনপিকে সরকার গঠনে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষ প্রতিকের প্রচারণা করতে হবে। আপনাদের প্রচারণার মাধ্যমে আমাদের নেএী বেগম খালেদা জিয়া ও আমাদের নেতা তারেক রহমানের মনের আশা পূরণ হবে। মনে রাখবেন আমাদের সকলের নেতা একজনই তিনি হলেন তারেক রহমান। মিছিল নিয়ে সমবেত হয়। এরপর জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলন সুচনা করা হয়। নীলকমল ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে নবনির্বাচিত সভাপতি মোঃ নাসির উদ্দীন মোল্লা ও সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন সিকদারকে পুনরায় মনোনীত করে ঘোষনা দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড সলিম উল্লাহ সেলিম। এ সময় জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড থেকে আগত বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।










