

নিজস্ব প্রতিবেদকঃ
ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সবার মাঝে এই প্রতিপাদ্য নিয়ে চাঁদপুরের পুরান বাজারে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিজয়ী নারী উন্নয়ন সংস্থা এর পক্ষ থেকে দুস্থ, দরিদ্র, প্রতিবন্ধী ও অসহায় ৩০টি পরিবারের মুখে একটু হাসি ফোঁটাতে ঈদের বাজার বিতরণ করা হয়েছে। শনিবার (৭ই জুন) দুপুরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান নিজ বাসা থেকে এবং সুবিধাবঞ্চিতদের বাসায় গিয়ে ৩০টি পরিবারের মাঝে ঈদের খুশি বিতরন করেন। বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান বলেন, বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান বলেন,আজকের এই আয়োজনে সার্বিক সহায়তা করেন বিজয়ীর প্রেসিডেন্ট খালেদা ইয়াসমিন রুবি এবং বিজয়ীর এডভাইজার নিলুফার করিম আপুর পক্ষ থেকে সার্বিক ব্যবস্থাপনায় ছিল বিজয়ী। মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক। উৎসব সবার। উৎসবে আমাদের সবাইকে সামর্থ্য ভাগাভাগি করতে হবে। তিনি আরোও বলেন, সমাজের বিত্তবান মানুষের কাছে আহ্বান জানাই, অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়ান এবং তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। সারা দেশে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক এই প্রত্যাশায়।বিতরণ করা ঈদ বাজারের মধ্যে ছিল-কোরবানির গরুর মাংস, ভাতের চাউল, সেমাই, চিনি, মসল্লা, দুধ।










