শিক্ষা

ঢাকা কমার্স কলেজের গভর্নিং বডির ২০২৫ /২৬ ইং শিক্ষক প্রতিনিধি ইউনুস হাওলাদার।

ডেক্স রিপোর্টঃ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১ নং উত্তর চর আবাবিল ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক মোঃ শাহ্ আলম হাওলাদারের সুযোগ্য সন্তান প্রফেসর আলহাজ্ব মোঃ ইউনুস হাওলাদার, ঢাকা কমার্স কলেজের গভর্নিং বডির ২০২৫ ও ২০২৬ সালের জন্য শিক্ষক প্রতিনিধি (টি আর) নির্বাচিত হওয়ায় হায়দারগঞ্জ ও চরভৈরবী বাসির শুভেচ্ছা। বিশিষ্ট শিক্ষাবিদ হায়দারগঞ্জ হাওলাদার পরিবারের কৃতি সন্তান আলহাজ্ব মোঃ ইউনুস হাওলাদার ঢাকা কমার্স কলেজের গভর্নিং বডির ২০২৫ ও ২০২৬ সালের জন্য শিক্ষক প্রতিনিধি (টি আর) নির্বাচিত হয়েছেন। বাংলাদেশের অন্যতম এই শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৩৫০ জন শিক্ষক কর্মকর্তা ও কর্মচারী রয়েছেন। এছাড়াও তিনি হিসাববিজ্ঞান বিভাগের প্রফেসর এবং শিক্ষার্থী উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছেন। এবিষয়ে বিডি মেঘনা নিউজ 24 এ এলাকার সাধারণ জনসাধারণ বলেন, এই অর্জন শুধু ইউনুস হাওলাদারের একার নয় এটা পুরো হাওলাদার পরিবার, হায়দারগঞ্জ এলাকাবাসীর, এই খুশির দিনে আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তায়ালা তাকে সুস্থ রাখুক এবং নেক হায়াত দান করুক তার মাতা পিতা কে জান্নাতবাসি করুক।

এই বিভাগের আরও খবর

Back to top button