গণমাধ্যম

বগুড়ায় ফুটপাত দখলের সংবাদ প্রকাশে সাংবাদিক কে হত্যার হুমকি।

নাজমুল হাসান স্টাফ রিপোর্টার বগুড়াঃঃ
নাগরিক টিভির বগুড়া প্রতিনিধি সাংবাদিক আব্দুর রহিমকে হত্যার হুমকি দিয়েছে ফুটপাতের এক চা দোকানী। এ ঘটনায় আব্দুর রহিম বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি নিয়ে বগুড়ার সাংবাদিকদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে।বগুড়া শহরের আনাচে কানাচের ফুটপাতের উপর অসংখ্যা দোকানের কারনে তীব্র জ্যামের সৃষ্টি হয়েছে, এছাড়া আরো নানা সমস্যা ও জটিলাতা সৃষ্টি হয়েছে এই শহরে। এসব বিষয় নিয়ে নিয়ে নানা আলোচনা ও সমালোচনার চলছিলই, এরই একপর্যায়ে সাংবাদিক আব্দুর রহিম ফুটপাত দখলের ঘটনায় দুপক্ষের মধ্যে মারামারির একটি ভিডিও ২০ আগষ্ট বুধবার রাতে তার নিজস্ব ফেসবুক ওয়ালে আপলোড করেন। এই ভিডিওটি প্রশাসনের নজরে আসলে তারা শহরের পিডিবি রোডের দুপাশের চা-দোকানসহ অন্যান্য দোকানগুলোতে উচ্ছেদ অভিযান চালায়। অভিযানের পরেই এক দোকানী আব্দুর রহিমকে হুমকি প্রদান করেছিল। এরপরদিন ২৩ তারিখ থেকে আবারো দোকান বসাতে শুরু করে ফুটপাত ব্যবসায়ীরা, বিষয়টি আবারো পুলিশের নজরে আসলে ২৪ তারিখে তারা অভিযান চালায় কিন্তু ওই ব্যবসায়ীরা আব্দুর রহিমকে অহেতুক সন্দেহ করে। এক পর্যায়ে ২৪ তারিখ রাত আনুমানিক ৮টার দিকে তার নাগরিক টিভির বগুড়া কার্যালয়ের সামনে এসে আব্দুর রহিমকে প্রকাশ্যে হত্যার হুমকি প্রদান করে। আব্দুর রহিম তার অভিযোগে উল্লেখ করেছেন যে, প্রধান আসামী মিলন মিয়া প্রকাশ্যে হত্যার হুমকি প্রাদান করেন। এসময় মিলনসহ অন্য আরোও দুই আসামী বলেন তোর কারনে আমাদের দোকানে অভিযান চালিয়েছে, তোকে মারার জন্য তিন লক্ষ টাকা রেখেছি, কাল থেকে আবারো দোকান বসাবো তুইতো দুরের কথা পুলিশ আসলে তাদেরও হাত কেটে নেবো। এই হুমকির পরেই আব্দুর রহিম বগুড়ার সিনিয়র সাংবাদিকদের সাথে পরামর্শ করে একটি অভিযোগ দায়ের করেছেন।এ বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির বলেন, সাংবাদিক আব্দুর রহিমকে প্রাণনাশের একটি অভিযোগ দায়ের হয়েছে। আমরা ইতিমধ্যে বিষয়টি নিয়ে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের কাজ শুরু করেছি, আশা করছি দ্রুত সময়ে আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।

এই বিভাগের আরও খবর

Back to top button