কলকাতা

পুলিশি নিরাপত্তায় নেপাল থেকে বাড়ি ফিরলেন-বসিরহাটের দুই দম্পতি।

সমরেশ রায় কলকাতাঃ
আজ ৩০ শে আগস্ট রবিবার, বসিরহাট থেকে নেপাল ঘুরতে গিয়েছিলেন বসিরহাটের দুই দম্পতি, অনুকূল পোদ্দার ও রেবা রায় পোদ্দার, পুলিশি পাহারায় নেপাল থেকে বাড়ি ফিরলেন। যানাজায় অনুকূল পোদ্দারের ফ্যামিলি সহ ২২ জনের গ্রুপ নেপাল বেড়াতে গিয়েছিলেন। কিন্তু বেড়ানো তাদের আর হলো না, যদিও দুইজন বাড়ি ফিরলেও বাকিদের খোঁজ মেলেনি। আর বাড়ি ফিরতেই এলাকার মানুষের অধীর আগ্রহের অবসান ঘটলো। এলাকার মানুষের কিছুটা দুশ্চিন্তা মুক্ত হলো।কিন্তু গ্রুপে যারা গিয়েছিলেন তাদের কোনোভাবেই খোঁজ পাওয়া যায়নি তারা কিভাবে রয়েছেন। নেপাল যাওয়ার পথে, গাড়ি চলতে চলতে চালক দেখতে পায় পাহাড়ের উপর থেকে ধোঁয়ার মতো কিছু একটা নিচে নামছে, তাই দেখে চালকের সন্দেহ হওয়ায় চালক গাড়ি পাহাড়ের উপরে তুলে দেয়, গাড়ির সামনের দিকে আর এগোয়নী, ‌আর চালকের এই বুদ্ধিতেই রক্ষা পেয়ে যান অনুকূল পোদ্দার ও রেবা পোদ্দার, দূরে থাকার ফলে ঘটে যাওয়া ঘটনা দেখতে পাননি, জানতে পারেন ভয়াবহ বন্যায় জলে তোরে সকলের জীবন হানি, এমন কি যারা গিয়েছিলেন তাদেরও খোঁজ মেলেনি। অনুকূল পোদ্দার ও রেবা পোদ্দার জানান স্বয়ং ভগবান আমাদের বাঁচিয়েছেন। এবং চালক আমাদের রক্ষা করেছে, যদি সে নিরাপদ জায়গায় না নিয়ে যেত হয়তো আমাদেরও কিছু ঘটতে পারতো, ঘটনা শোনার সাথে সাথে বাড়ি থেকে ফোন করে জানতে চাইলে আমরা হোটেলে ঢুকে জানাই ঠিক আছি, তবে এই মুহূর্তে ফেরা সম্ভব নয়, তবে আমরা নিরাপদে। ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং বসিরহাট থানার আইসিকে, যাহাদের প্রচেষ্টায় এবং উদ্যোগে আমরা আজ বাড়ি ফিরতে পেরেছি, তবে আমাদের সাথে যাহারা গিয়েছিল, ওখানে যারা পৌঁছে গিয়েছিলেন তারা কে কেমন আছে জানিনা, শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করবো, সবাই যেন নিরাপদে থাকে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে, ভগবান যেন সুস্থ ভাবে বাড়ি ফিরিয়ে দেন। কয়েক মুহূর্তের লীলা খেলায় নেপাল কে নিশ্চিহ্ন করে দিল।

এই বিভাগের আরও খবর

Back to top button