

সমরেশ রায় কলকাতাঃ
আজ ২৬ শে আগস্ট বুধবার, দক্ষিণ ২৪ পরগনা ঝড়খালি তে ফের বাঘের মৃত্যু, মাত্র কয়েক দিনের ব্যবধানে সুন্দরীর মৃত্যুর পর, পুনরায় মৃত্যু ঘটলো সুন্দরের। একই পুনর্বাসন কেন্দ্রে পরপর দুটি বাঘের মৃত্যুকে ঘিরে উদ্যোগ তৈরি হয়েছে, শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল প্রায় ১৬ বছর বয়সী পুরুষ বাঘ সুন্দরের। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, গত 12 দিন ধরে সংক্রমনজনিত অসুস্থতার কারণে সুন্দরের চিকিৎসা চলছিল, চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যা করা হলেও শেষ পর্যন্ত সুন্দরকে বাঁচানো সম্ভব হয়নি। দক্ষিণ ২৪ পরগনা বন বিভাগের বন আধিকারিক নিশা গোস্বামী জানান, সংক্রমনের কারণেই বাঘটিকে চিকিৎসা করা হচ্ছিল। এর কয়েকদিন আগেই একই কেন্দ্রে মৃত্যু হয়েছিল সুন্দরী নামে একটি বাঘিনীর। সেই ঘটনা কাটতে না কাটতেই ফের একটি বাঘের মৃত্যুতে, স্বাভাবিকভাবে উদ্বেগ ছড়িয়েছে বন্যপ্রাণপ্রেমীদের মধ্যে। প্রায় ১৬ বছর ধরে বেঁচে থাকা সুন্দর, দীর্ঘদিন ধরে এই পুনর্বাসন কেন্দ্রে ছিল, বয়স জনিত নানা জটিলতার পাশাপাশি সংক্রমনের কারণে তার শারীরিক অবস্থা আরো দুর্বল হয়ে পড়েছিল বলে বন দপ্তর সূত্রে খবর। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে, পরপর দুই বাঘের মৃত্যুতে ঝড়খালি পুনর্বাসন কেন্দ্রের ব্যবস্থাপনা ও বাঘগুলির স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠলেও, বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, সুন্দরকে সুস্থ করে তুলতে চিকিৎসকরা সমস্ত চেষ্টা করেছিলেন, এইভাবে পরপর সুন্দরী ও সুন্দরের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে বন্যপ্রাণপ্রেমী মহলে, সুন্দর ও সুন্দরী সকলকে ছেড়ে চিরনিদ্রায় চলে গেলেন চিরদিনের জন্য।










