কলকাতা

হাওড়া স্টেশনে লোকাল ট্রেন ঢোকার মুখে প্যানটোগ্রাফ ছিঁড়ে বিপত্তি।

সমরেশ রায় কলকাতাঃ
আজ ৩১ শে জুলাই শুক্রবার, দুপুরে আপ তারকেশ্বর লোকালে ঘটনাটি ঘটে, হাওড়া স্টেশনে লোকাল ট্রেন ঢোকার মুখে পান্টোগ্রাফ ছেড়ে এই বিপত্তি দেখা যায়। ফলে হাজার হাজার যাত্রী নাকাল হন। রেল সূত্রে খবর ট্রেনটি যখন হাওড়া স্টেশন ছেড়ে রওনা দেয়, ঠিক ১০০ মিটার দূরে হঠাৎ প্যান্টোগ্রাফ এর তার ছিঁড়ে যায়। এর ফলে ট্রেনটি লাইনের উপর দাঁড়িয়ে পড়ে, এর ফলে হাওড়া স্টেশনে ঢোকার মুখে বেশ কয়েকটি লাইন ব্লক হয়ে যায়। বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল ব্যাহত হয় কিছু লোকাল ট্রেন লিলুয়া স্টেশনের আশপাশে দাঁড়িয়ে পড়ে, হাজার হাজার যাত্রী বাধ্য হয়ে প্রাণের ঝুঁকি নিয়ে রেললাইন ধরে হাঁটতে হাঁটতে হাওড়া স্টেশনের দিকে রওনা দিতে দেখা যায়। সূত্র কি খবর ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত ট্রেন চলাচল সবচেয়ে বেশি ব্যাহত হয়। পরে রেল কর্তৃপক্ষ যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ করলে, দুপুর সাড়ে তিনটে নাগাদ ট্রেনটি ছেড়ে যায়। এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তিনি গলযোগ দেখা দেওয়ায়, হাজার হাজার যাত্রী হাওড়া স্টেশনে দাঁড়িয়ে থাকে, সময় মতো ট্রেন না পেয়ে পিন্দারে বাড়ি যেতে বিলম্ব ঘটে, এবং যাত্রীর মনে সংশয় দেখা দেয় কখন রেল সংযোগ ঘটবে। তবে ক্ষয়ক্ষতির কিছু হয়নি, যাত্রীদের মনে আতঙ্ক দেখা দেয় এবং স্টেশন থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে, ঘটনাস্থলে রেল পুলিশ থেকে শুরু করে সকলে পৌঁছে যান।

এই বিভাগের আরও খবর

Back to top button