চাঁদপুর

বালিয়ায় বিএনপির পক্ষ থেকে অসহায়দের মাঝে চাল বিতরণ।

মোঃ হোসেন গাজীঃ
চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা, বালিয়া ইউনিয়ন বিএনপির উপদেষ্টা জি এম জহিরুল ইসলাম এর উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বালিয়া ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে অসহায় দুস্থ পরিবারের মাঝে উপহার সরূপ চাল বিতরণ করা হয়েছে।

শুক্রবার ৬ জুন বিকালে বালিয়া বাজারে দুস্থ পরিবারের মাঝে সহায়তা তুলে দেন বালিয়া ইউনিয়ন বিএনপির উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ও সম্ভাব্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী জিএম জহিরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন কাজি, সহ সভাপতি আবু তাহের খান, ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন খান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম নোমান, ফরক্কাবাদ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ হাফিজুর রহমানসহ আরো অনেকে।

এসময় জিএম জহিরুল ইসলাম বলেন, বালিয়া ইউনিয়নের মানুষ যাতে খাদ্য, শিক্ষা ও বস্ত্রসহ মৌলিক বিষয়ে কেউ যাতে কষ্ট না পায় সেজন্য আমাদের এই উদ্যোগ। আমাদের এই কার্যক্রম ধারাবাহিক ভাবে অব্যহত থাকবে।

এই বিভাগের আরও খবর

Back to top button