

শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ
আজ ১৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ তারিখে সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিলসেডে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয়। পুলিশ সুপার এসময় সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং অধিকাংশ সমস্যার তাৎক্ষনিক সমাধান সহ বাকি সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন। পুলিশ সুপার মহোদয় অফিসার ফোর্সদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। উক্ত কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ সজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্),জনাব মোঃ আমিনুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত),
জনাব মীর আসাদুজ্জামান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল),ডা: মোঃ সুমন হোসেন, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল,সাতক্ষীরা সহ সকল থানার অফিসার ইনচার্জগণ,ডিআইও-১, ওসি (ডিবি), টিআই(অ্যাডমিন) এবং জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যগণ উপস্থিত ছিলেন অপরদিকে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে আলোচনা সভা,পুরস্কার বিতরণী ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
১৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ তারিখে সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সঃ) উদযাপন-১৪৪৬ হিজরী উপলক্ষে আলোচনা সভা,পুরস্কার বিতরণী ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয় এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রশিদ হাসান খান চৌধুরী, প্রধান শিক্ষক, সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ সজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্),জনাব মোঃ আমিনুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মীর আসাদুজ্জামান বিপিএম, সাতর্ক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ ও শিক্ষার্থীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।










