

সাগর চন্দ্র স্বপন, স্টাফ রিপোর্টারঃ
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের দেরা এলাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন খাদ্যপণ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর প্রতিষ্ঠান ‘ঢাকা ফুডস্টাফ’ (Dhaka Foodstuff)। Green Dhaka Foodstuff Trading LLC-এর উদ্যোগে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি স্থানীয় ক্রেতাদের চাহিদা অনুযায়ী মানসম্মত খাদ্যপণ্য, তাজা শাকসবজি, ফলমূলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সরবরাহের লক্ষ্য নিয়ে কার্যক্রম শুরু করেছে। রোববার (১৩ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন উপলক্ষে দেরা এলাকার দোকানটি বেলুন ও আকর্ষণীয় সাজসজ্জায় সজ্জিত করা হয়। দোকানের ভেতরে ও বাইরে বিভিন্ন ধরনের তাজা শাকসবজি, ফলমূল এবং খাদ্যপণ্য নান্দনিকভাবে সাজিয়ে রাখা হয়। উদ্বোধনকে ঘিরে প্রবাসী বাংলাদেশি, ব্যবসায়ী, শুভাকাঙ্ক্ষী এবং প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ঢাকা ফুডস্টাফ’-এর মালিক নাজমুল হাসান (মিন্টু) ও বিলাল হোসেন। উদ্বোধনী আয়োজনে কাজী নূর, আফরোজ, বকুল, সুমাইয়া, শারমিন, আরিফ, আফরোজ হোসেন, মোস্তাকিন হোসেন, রিফাত, সুমাইয়াসহ স্থানীয় প্রবাসী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটির মালিকপক্ষ জানায়, প্রবাসীদের দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য কেনাকাটাকে আরও সহজ, নির্ভরযোগ্য ও স্বাচ্ছন্দ্যময় করাই তাদের প্রধান লক্ষ্য। এ জন্য পণ্যের গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি ক্রেতাদের চাহিদা ও পছন্দকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে ক্রেতাদের বাড়তি সুবিধার জন্য রাখা হয়েছে ফ্রি হোম ডেলিভারি সেবা।দুবাইয়ে বসবাসরত বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসীদের নিত্যপ্রয়োজনীয় পণ্য সহজে ও সঠিক সময়ে পৌঁছে দেওয়ার মাধ্যমে ‘ঢাকা ফুডস্টাফ’ স্থানীয় বাজারে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান তৈরি করতে চায়। বিশেষ করে ব্যস্ত প্রবাসী জীবনে বাজারে যাওয়ার ঝামেলা কমিয়ে ঘরে বসেই প্রয়োজনীয় পণ্য পাওয়ার সুযোগ তৈরি করাকে প্রতিষ্ঠানটির অন্যতম গুরুত্বপূর্ণ সেবা হিসেবে দেখছেন উদ্যোক্তারা। উদ্যোক্তারা আরও জানান, ক্রেতাদের সন্তুষ্টি অর্জন এবং দীর্ঘমেয়াদে একটি নির্ভরযোগ্য ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠতে তারা সততা, পণ্যের মান ও সেবার ওপর বিশেষ গুরুত্ব দেবেন। সময়ের সঙ্গে সঙ্গে পণ্যের পরিসর ও সেবার মান আরও বাড়ানোর পরিকল্পনাও রয়েছে তাদের।শুভ উদ্বোধন উপলক্ষে উপস্থিত অতিথি ও শুভাকাঙ্ক্ষীরা ‘ঢাকা ফুডস্টাফ’-এর সফলতা ও সমৃদ্ধি কামনা করেন। তাদের প্রত্যাশা, মানসম্মত পণ্য, আন্তরিক সেবা ও ফ্রি হোম ডেলিভারির মতো সুবিধার মাধ্যমে প্রতিষ্ঠানটি দুবাইয়ের প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ক্রেতাদের আস্থা অর্জন করতে সক্ষম হবে। নতুন এই প্রতিষ্ঠানের পথচলা প্রবাসী জীবনে প্রয়োজনীয় পণ্য সংগ্রহকে আরও সহজ ও সুবিধাজনক করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন উদ্যোক্তা ও উপস্থিত শুভাকাঙ্ক্ষীরা।










