

মোঃ হোসেন গাজীঃ
চাঁদপুর সদরের ১২ নং চান্দ্রা ইউনিয়নের বাখরপুর বাংলা বাজার জামেউল উলুম হাফেজিয়া কওমি মাদরাসার প্রথম শ্রেনির মা ও অভিভাবক সমাবেশ, অর্ধবার্ষিক পরীক্ষায় উত্তির্ন শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
১৪ সেপ্টেম্বর সোমবার সকালে বাংলা বাজার জামেউল উলুম হাফেজিয়া কওমি মাদরাসার অভিভাবক অনুষ্ঠানে মাদ্রাসার মুহতামিম মাওলানা বাশার খানের সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক আঃ হান্নান এর পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চান্দ্রা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলা বাজার জামেউল উলুম হাফেজিয়া কওমি মাদরাসার সভাপতি, বাংলা বাজার ব্যাবসায়ী কমিটির সভাপতি গিয়াস উদ্দিন মিন্টু মাঝি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সেক্রেটারি ইসমাইল ঢালী, মাদ্রাসার উপদেষ্টা মোঃ হালিম মাঝি, সহ-সভাপতি ও সাবেক ছাত্র নেতা মোঃ মোক্তার হোসেন মাঝি, উপদেষ্টা নুরুল ইসলাম মাঝি, প্রবাসী মোঃ মুন্না মাঝি, মাওলানা সাব্বির আহমেদ সহ ছাত্র, ছাত্রী অভিভাবক মাদ্রাসার শিক্ষকগন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাদ্রাসার সভাপতি গিয়াস উদ্দিন মিন্টু মাঝি বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে মাদ্রাসার পাশাপাশি পরিবারের ভূমিকাও অপরিহার্য। সন্তানরা কোথায় যায়, কী করে সর্বোপরি তাদের চলাফেরার দিকে অভিভাবকদের গুরুত্বের সঙ্গে নজর রাখতে হবে।
তিনি বলেন, সমাজে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার এখন ব্যাধির রূপ নিয়েছে। অনেক শিক্ষার্থী পড়াশোনায় মনোযোগ না দিয়ে মোবাইল ব্যবহারে আসক্ত হয়ে পড়ছে। এতে পড়াশোনার ক্ষতির পাশাপাশি তাদের আচরণগত ও মানসিক নানা সমস্যাও তৈরি হচ্ছে। সন্তানদের মোবাইল ব্যবহার নিয়ন্ত্রণে অভিভাবকদের আরও কঠোর ও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।










