

মোঃ হোসেন গাজীঃ
হাইমচর উপজেলার আলগী উত্তর ইউনিয়নের বটতলা এলাকায় “গ্রিন ভয়েস ইন্টারন্যাশনালের” পক্ষ হতে বৃক্ষরোপণ ও পথচারীদের মাঝে চারাগাছ বিতরন করছে সংগঠনের নেতৃবৃন্দ। চারাগাছ রোপণ ও চারাগাছ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, প্রধান সমন্বয়ক অভি আহমেদ জুয়েল। তিনি চারাগাছ বিতরণ কালে বলেন, পরিবেশ সচেতনতা আমাদের তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।আমাদের প্রত্যেকের উচিত চারাগাছ রোপণ করা। বর্তমান সরকার যে উদ্যোগ নিয়েছেন প্রতিটি সন্তান জন্ম নিলেই একটি করে চারাগাছ রোপণ করা। সত্যি এটা আমাদের সবার মানা ও দায়িত্ব নিয়ে কাজ করা।তাহলেই দেশ ও সমাজ উন্নত সমৃদ্ধশালী দেশ হিসেবে উন্নতি পাবে। তিনি আরো বেলন,জলবায়ু পরিবর্তন আজ বিশ্বের অন্যতম বড় চ্যালেঞ্জ। অতিরিক্ত তাপপ্রবাহ, অনিয়মিত বৃষ্টিপাত, বন্যা ও নদীভাঙন আমাদের জীবনে প্রতিনিয়ত প্রভাব ফেলছে। এই সংকট মোকাবিলায় গাছ রোপণ একটি সহজ,কার্যকর ও দীর্ঘমেয়াদি সমাধান।একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি কার্বন ডাই-অক্সাইড শোষণ করে পরিবেশকে সুস্থ রাখে, জীববৈচিত্র্য রক্ষা করে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়তে সাহায্য করে। আসুন, আমরা প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগাই, গাছের যত্ন নিই এবং অন্যদেরও গাছ লাগাতে উদ্বুদ্ধ করি। আজকের একটি ছোট উদ্যোগই আগামী দিনের সবুজ ও নিরাপদ বাংলাদেশ গড়ার ভিত্তি হতে পারে। এসময় উপস্থিত ছিলেন, পরিবেশ কর্মী মোঃ সবুজ, মোঃ শাকিল, মোঃ মাসুদ, মোঃ রাব্বি, ইমন ও রাফিসহ সংগঠনের নেতৃবৃন্দ।










