ফরিদগঞ্জে মা জুয়েলার্সের স্বর্ণের দোকান থেকে চুরি হওয়া সাত ভরি স্বর্ণ ও নগদ পাঁচ লক্ষ টাকা সহ ২ আসামী আটক।


মোঃ হোসেন গাজীঃ
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ফরিদগঞ্জ বাজারে গত ১৫ অক্টোবর রাতে মা জুয়েলার্স নামে এক দোকান থেকে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। ওই ঘটনায় দোকান থেকে ২৪ ভরি স্বর্ণ, ৩৫ ভরি রুপা ও নগদ পঁচিশ হাজার টাকা সিন্দুক ভেঙে চুরি করে নিয়ে যায় আন্তজেলা চোরচক্র। মাজুয়েলার্স এর স্বত্বাধিকারী ফরিদগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে তথ্যপ্রযুক্তির মাধ্যমে দুই আসামী সহ সাত ভরি এক আনা এক রতি স্বর্ণালংকার ও নগদ পাঁচ লক্ষ টাকা সহ ২ আসামিকে আটক করেছেন বলে সংবাদ সম্মেলন করেছেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব। সংবাদ সম্মেলনে তিনি জানান, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলমের তত্ত্বাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা সহ ফরিদগঞ্জ থানার একটি চৌকস টিম তথ্য প্রযুক্তি ব্যবহার করে মূল আসামি কামাল পারভেজ মিলন (৪৬) কে খুলনা শহরের নিউমার্কেট এলাকার ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি সাতক্ষীরার আশাশুনি থানার ফিরোজপুর গ্রামে। এসময় তার বাড়ি থেকে সাতবাড়ি এক আনা এক রতি স্বর্ণালংকার সহ দুটি মোবাইল ফোন এবং চোরাই কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ এর ভিত্তিতে জানা যায় চুরি করে নেওয়া স্বর্ণালংকার এর মধ্যে বিভিন্ন জায়গায় ১২ ভরি স্বর্ণ ১৩ লক্ষ ১০হাজার টাকা দামে বিক্রি করে দেয়। সেই টাকা থেকে তার সহযোগী আসামি খলিল মৃধা কে ৫ লক্ষ টাকা দেওয়া হয়। ফরিদগঞ্জ থানার অপর একটি টিম আসামি খলিল মৃধাকে চাঁদপুর সদরের শেখেরহাট আশ্রয় কেন্দ্র থেকে নগদ পাঁচ লক্ষ টাকা সহ তাকে আটক করা হয়। তার বাড়ি পিরোজপুর জেলার ইন্দুরকানি থানার দক্ষিণ ইন্দুরকানি গ্রামে। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরো জানান, আসামি কামাল পারভেজ মিলন একজন আন্তজেলা চোর চক্রের মূল হোতা। সে তাহার সহযোগী অন্যান্য আসামীদের সহায়তায় বাংলাদেশের বিভিন্ন জেলায় স্বর্ণালংকার দোকানে কৌশলে চুরি করে। তার বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি সহ মোট সাতটি মামলা রয়েছে। অপর আসামি খলিলের বিরুদ্ধে দুইটি সিয়ার মামলা রয়েছে।










