সাতক্ষীরা

কালিগঞ্জ থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের মতবিনিময়।

শেখ ফারুক হোসেন,বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় ওসির অফিস কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নবাগত অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান বলেন, আমি কালিগঞ্জ থানায় যোগদানের পরপরই জনগণের অধিকার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছি। সর্বস্তরের মানুষ যাতে পুলিশের সর্বোত্তম সেবা পায় সে ব্যাপারে আমি সচেষ্ট থাকবো। তিনি আরও বলেন, পুলিশ ও সাংবাদিক উভয়েরই উদ্দেশ্য জনগণের কল্যাণ সাধন। এ জন্য আমরা পরষ্পর সহযোগিতার মাধ্যমে যদি এ উদ্দেশ্য পূরণের চেষ্টা করি তাহলে এলাকার মানুষ নিরাপদে শান্তিতে বসবাস করতে পারবেন। মাদক, দখলবাজি, চাঁদাবাজিসহ সকল অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে নবাগত অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিনের নেতৃত্বে মতবিনিময় সভায় সহ-সভাপতি সহকারী অধ্যাপক জেহের আলী, সাধারণ সম্পাদক সহকারী শিক্ষক আবু হাসান, যুগ্ম সম্পাদক সহকারী অধ্যাপক মাসুদুর রহমান, অর্থ সম্পাদক শের আলী, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক সোহরাব হোসেন সবুজ, কার্যনির্বাহী সদস্য রেদওয়ান ফেরদৌস রনি, মোল্লা আব্দুস সালাম, সদস্য যথাক্রমে শেখ শরিফুল ইসলাম, মিয়ারাজ হোসেন, শেখ ফারুক হোসেন, সাংবাদিক শেখ ইয়াসিন আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

Back to top button