রাজশাহী

রাজশাহীর মোহনপুরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ আহত ৪ জন।

নিজস্ব প্রতিবেদক, মোহনপুর (রাজশাহী):
রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট এলাকায় যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় অটোভ্যানচালকসহ চারজন গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে কেশরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। এ ঘটনায় পুলিশ বাসটি জব্দ করে থানায় নিয়ে গেছে।

​আহত ভ্যানচালকের নাম মো. জলিল (৬২)। তাঁর বাড়ি মোহনপুর উপজেলার বড়িঠা গ্রামে। দুর্ঘটনায় আহত অপর তিন যাত্রী হলেন—আকুবাড়ী গ্রামের মো. মকছেদের ছেলে মো. হাসান (৩৪), বাকশিমইল গ্রামের মো. উজ্জলের স্ত্রী মোছা. নিপা (৩৯) এবং একই গ্রামের আখতার হোসেনের স্ত্রী মোছা. রহিমা (৩৬)।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়:

আজ বিকেলে কেশরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং চালকসহ যাত্রীরা ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়দের ধারণা, বাসটির ব্রেক ফেল করার কারণেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটিয়েছেন।

​খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাগ্রস্ত বাসটি আটক করে থানায় নিয়ে যায়।

​এ বিষয়ে মোহনপুর থানার পুলিশ জানিয়েছে, আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এই বিভাগের আরও খবর

Back to top button