রাজশাহী

স্ত্রীর ফোন পেয়ে চন্দ্রিমা থানায় সেই আলোচিত সাবেক ওসি, ফ্ল্যাট থেকে নারীসহ উদ্ধার।

আলাউদ্দিন মন্ডল রাজশাহীঃ
রাজশাহী চন্দ্রিমা থানায় কর্মরত থাকাকালে ঘুষ কেলেঙ্কারির ভিডিও ফাঁসের ঘটনায় দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করা সেই বিতর্কিত সাবেক ওসি মাহবুব আলম আবারও শিরোনামে এসেছেন। তবে এবার কোনো অর্থ আত্মসাৎ বা ঘুষের অভিযোগে নয়, নিজ ফ্ল্যাটে অন্য এক নারীসহ স্ত্রীর হাতে ধরা পড়ে থানা হেফাজতে যেতে হয়েছে তাঁকে। ​পুলিশ সূত্রে জানা যায়, সাবেক ওসি মাহবুব আলমের স্ত্রী আন্নি আক্তার জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে অভিযোগ করেন। ওই ফোনের ভিত্তিতে চন্দ্রিমা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং সানজিদা মৌ নামে এক নারীসহ সাবেক ওসি মাহবুব আলমকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়।
​এর আগেও নানা বিতর্কিত কর্মকাণ্ড ও ঘুষ কেলেঙ্কারির ভিডিও প্রকাশ পাওয়ায় চরম সমালোচনার মুখে পড়েছিলেন এই কর্মকর্তা। পদ-পদবির আড়ালে নীতি-নৈতিকতা বিসর্জন দিয়ে চালানো অপকর্মের কারণে আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি আবারও প্রশ্নের মুখে পড়েছে।পদের অমর্যাদা ও সম্পর্কের প্রতি এই অনৈতিক আচরণে স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।সচেতন মহল মনে করছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দণ্ডমুণ্ডের কর্তা হয়েও যিনি ব্যক্তিগত ও পেশাগত নৈতিকতা হারিয়েছেন, তাঁর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেওয়া উচিত।

এই বিভাগের আরও খবর

Back to top button