নওগাঁ

পোরশা থানা পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ কমিশনার রাজশাহী (রেঞ্জ) মোঃ শামীম হোসেন।

মোঃ কামরুজ্জামান সরকার বাবু পোরশা প্রতিনিধিঃ
নওগাঁর পোরশায় আজকে সোমবার দুপুরে পোরশা থানা পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ কমিশনার রাজশাহী (রেঞ্জ) মোঃ শামীম হোসেন এসময় উপস্থিত ছিলেন সাপাহার সার্কেল এ এস পি শ্রী শ্যামলী বর্মন, পোরশা থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান, পোরশা থানা অফিসার ইনচার্জ( তদন্ত) মোঃ শাহ্ আলম, উপ-পরিদর্শক, উপ-সহকারী পুলিশ পরিদর্শক ও সদস্য বৃন্দ গ্রাম পুলিশ বৃন্দ। মাননীয় অতিরিক্ত পুলিশ কমিশনার রাজশাহী মহোদয় তার বক্তব্য বলেন ছোট ছোট অপরাধ দমনে স্থানীয় গ্রাম পুলিশ ও সদস্য বৃন্দের ভুমিকা অনস্বীকার্য তারা মুলত তৃণমূল পর্যায়ের অতন্দ্র প্রহরী। ইতিপূর্বে পোরশা থানা ছিল ডাকাতদের ভয়েরস্থান বর্তমানে এ এলাকায় কিন্তু আর চুরি ডাকাতি নেই। মানুষ এখন নির্ভয়ে রাস্তায় চলাচল করছে। তিনি কড়া ভাবে গ্রাম পুলিশদের বলেন অপরাধ দমনে আপনারা সবাই যদি সহায়তা না করেন তাহলে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় কে বিষয় টি অবগত করবো। মানুষ সুখে শান্তিতে বসবাস করবে এটাই দেখা মুলত পুলিশ ও গ্রাম পুলিশের প্রধান কাজ। তিনি আরও বলেন পোরশা থানা কে মাদক মুক্ত করতে হলে মাদক সেবী এবং ব্যাবসায়ী দুই জনের কোন ছাড় নেই। বর্তমানে পোরশা থানা মাদক ও ডাকাতি রোধে অনেক টা সহনীয় পর্যায়ের মধ্যে রয়েছে। পোরশা থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান ফুল দিয়ে বরণ করে নেন এবং গার্ড অব অনার প্রদান করেন।

এই বিভাগের আরও খবর

Back to top button