বিশেষ সংবাদ

হিলি সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে হিলি সীমান্তে বিজিবির টহল জোরদার।।

গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধিঃ
ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে দিনাজপুরের হিলি সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে জয়পুরহাট ২০ বর্ডার গার্ড ব্যাটলিয়ন (বিজিবি)। সীমান্তজুড়ে নজরদারি বৃদ্ধি, চেকপোস্টে অতিরিক্ত জনবল মোতায়েন এবং যাত্রীবাহী যানবাহনে তল্লাশি জোরদার করেন।জয়পুরহাট-২০ বর্ডার গার্ড ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী।জানান হিলি সীমান্তে ও পাঁচবিবি চেকপোস্টে ২৪ ঘণ্টা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হচ্ছে। ব্যাটালিয়ন সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজিবির অধিনায়ক জানান, সীমান্ত এলাকা থেকে কেউ যাতে গণপরিবহন ব্যবহার করে পালিয়ে যেতে না পারে, সেজন্য যাত্রীবাহী বাসসহ বিভিন্ন মোটর যানবাহনে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে। সন্দেহভাজন নারী যাত্রীদের তল্লাশির জন্য নারী বিজিবি সদস্যও মোতায়েন রয়েছে। তল্লাশি কার্যক্রম আরও কার্যকর করতে বিজিবির কে-৯ ইউনিটের ডগ স্কোয়াড ব্যবহার করা হচ্ছে। এসব ডগ স্কোয়াড মাদক, অস্ত্র ও অপরাধ সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করতে দক্ষ বলে জানান তিনি। অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী আরও জানান, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির গোয়েন্দা সংস্থাগুলো সার্বক্ষণিক কাজ করছে। পার্শ্ববর্তী দেশের পরিস্থিতিও নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে যাতে সীমান্ত এলাকায় কোনো ধরনের মনবল বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয় সে দিগে বিজিবির টহল জোরদার রয়েছে।

এই বিভাগের আরও খবর

Back to top button