টাঙ্গাইল

জোবায়দা উচ্চ বিদ্যালয়ে ছায়ানীড়ের পরিচালনায় ভাষা কর্মশালা অনুষ্ঠিত।

বিশ্বজিৎ চক্রবর্তী টাঙ্গাইল প্রতিনিধিঃ
ছায়ানীড়ের উদ্যোগে টাঙ্গাইল জোবায়দা উচ্চ বিদ্যালয়ে ” সর্বস্তরে বাংলা ভাষা: শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণে শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ছায়ানীড়ের পরিচালনায় জোবায়দা উচ্চ বিদ্যালয়ে ‘‘সর্বস্তরে বাংলা ভাষা: শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণে”-শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আজমীর রহমান খান ইউসুফজাই। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী ও সমাজসেবক গোলাম নওজব চৌধুরী পাওয়ার। বিশেষ অতিথি ছিলেন সাবেক শিক্ষক মনিরা সিদ্দিকী ও কবি মঞ্জুলা সাঈদ। মূল আলোচক ছিলেন ছায়ানীড়ের পরিচালক অধ্যাপক মো: লুৎফর রহমান। এতে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

Back to top button