

ডেক্স রিপোর্টঃ
চাঁদপুরের হাইমচর উপজেলার ৩নং দক্ষিণ আলগি ইউনিয়নের ৯নং ওয়ার্ডে এক আন্তরিক মতবিনিময়। এতে অংশ নেন এলাকার কৃতি সন্তান, মরহুম আব্দুল লতিফ ভুঁইয়ার ছেলে, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মোঃ শাহজাহান ভূঁইয়া। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ৩নং দক্ষিণ আলগি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ কামাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশার মাঝি এবং এলাকার প্রবীণ মুরুব্বি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।এসময় এলাকার সার্বিক উন্নয়ন, অবকাঠামোগত সমস্যা, শিক্ষা-স্বাস্থ্য খাতের চাহিদা এবং তরুণ সমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। স্থানীয়রা বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং ঐক্যবদ্ধ উদ্যোগের মাধ্যমে এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।মোঃ শাহজাহান ভূঁইয়া তাঁর বক্তব্যে বলেন, ১৯৮৭ সালে এলাকা ছেড়ে ঢাকার রূপনগরে পাড়ি জমানোর পর দীর্ঘ সংগ্রাম, সততা ও নিষ্ঠার মাধ্যমে তিনি ব্যবসায়িক জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর রূপনগরে একজন সফল ব্যবসায়ী ও উদ্যোক্তা হিসেবে পরিচিত। তিনি বলেন, আমি আমার এলাকায় ভালো কিছু করার স্বপ্ন দেখি।ব্যবসায়িক ও রাজনৈতিক ব্যস্ততার কারণে সবসময় এলাকায় আসতে না পারলেও ঈদ, কোরবানি ও বিশেষ মুহূর্তগুলোতে এলাকার মানুষ ও আত্মীয়-স্বজনদের খোঁজখবর রাখার চেষ্টা করি।তিনি আরও বলেন, এলাকায় তিনি কোনো সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত নন। তবে তিনি মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর আদর্শকে বুকে লালন করে চলেছেন এবং বর্তমানে ঢাকার রূপনগরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।নিজের সফলতার পেছনে বাবা-মায়ের দোয়া ও মহান আল্লাহর অশেষ রহমতের কথা স্মরণ করে শাহজাহান ভূঁইয়া কৃতজ্ঞতা প্রকাশ করেন কয়েকজন শুভানুধ্যায়ীর প্রতিও। তিনি উল্লেখ করেন, মুন্সি বজলু বাসেদ আনজু এবং বিজিএম-এর সভাপতি মাহমুদুল হাসান খান বাবুর ভালোবাসা, অনুপ্রেরণা ও দিকনির্দেশনা তাঁর পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পাশাপাশি নিজের সৎ পরিশ্রম ও অধ্যবসায়কেও তিনি সাফল্যের মূল চাবিকাঠি হিসেবে উল্লেখ করেন।এলাকাবাসী জানান, প্রবাসে কিংবা রাজধানীতে অবস্থান করেও যারা নিজ এলাকার প্রতি দায়বদ্ধতা অনুভব করেন, তারা সমাজের জন্য অনুকরণীয়। একজন সফল উদ্যোক্তার এমন উন্নয়নমুখী মানসিকতা নতুন প্রজন্মকে ইতিবাচকভাবে অনুপ্রাণিত করবে বলে তারা আশা প্রকাশ করেন।সভা শেষে উপস্থিত সবার মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা ও ভবিষ্যতে সমন্বিত উদ্যোগে এলাকার কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। স্থানীয়রা আশা করছেন, এ ধরনের মতবিনিময় সভা ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে অনুষ্ঠিত হবে এবং দক্ষিণ আলগি ইউনিয়নের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা।










