

ডেক্স রিপোর্টঝ
চাঁদপুরের হাইমচর উপজেলায় কৃষকদের অধিকার আদায়, ন্যায্য মূল্য নিশ্চিতকরণ ও সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কৃষক সংগ্রাম পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও উপজেলা কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় হাইমচর উপজেলা সদরে অবস্থিত সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষক সংগ্রাম পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মিজানুর রহমান গাজী। সভা সঞ্চালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও সাংবাদিক এস এম পারভেজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সম্মানিত সদস্য অ্যাডভোকেট মোঃ মাসুদ রানা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর সভাপতির সূচনা বক্তব্যে মোঃ মিজানুর রহমান গাজী বলেন, দেশের কৃষক আজ নানা সমস্যায় জর্জরিত। সার, বীজ, সেচ, ন্যায্যমূল্যসহ কৃষকদের মৌলিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই।কৃষক সংগ্রাম পরিষদ সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মোঃ মাসুদ রানা বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হলে সংগঠিত আন্দোলনের পাশাপাশি আইনগত সচেতনতা বাড়াতে হবে। কৃষক সংগ্রাম পরিষদের এই উদ্যোগ প্রশংসনীয়, যা কৃষকদের কণ্ঠস্বরকে আরও জোরালো করবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষক সংগ্রাম পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল খালেক ঢালী, মোঃ শহিদুল ইসলাম বেপারী, কৃষক সংগ্রাম পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য ও ইউনিক ডিজিটাল ডায়গনস্টিক সেন্টারের চেয়ারম্যান মোঃ নূরে আলম আখন,কৃষক সংগ্রাম পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য ও অবসরপ্রাপ্ত সেনাবাহিনর ওয়ারেন্ট অফিসার মোঃ জসিম উদ্দিন লিটন সরকার, মোঃ আবু সুফিয়ান, মোঃ ফারুকুল ইসলাম হাওলাদার, মোঃ নুরুল কাদের মানিক, এবং মোসাম্মৎ সানজিদা জান্নাত। তারা সবাই কৃষকদের সমস্যা, সম্ভাবনা এবং সংগঠনের ভবিষ্যৎ করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে কৃষক সংগ্রাম পরিষদের হাইমচর উপজেলা কমিটি গঠন করা হয়। নবগঠিত উপজেলা কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন মোঃ দেলোয়ার হোসেন, আল-আমীন, ইমরান হোসেন গাজী, মোঃ ইব্রাহিম মোল্লা, আলী আহমেদ রাড়ি, মোহাম্মদ মিজী, রিপন গাড়ি, হাফেজ আহমেদসহ আরও অনেকে। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বহু কৃষক ও সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভা শেষে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত উপজেলা কমিটি হাইমচরের কৃষকদের অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা রাখবে এবং কৃষক সংগ্রাম পরিষদকে একটি শক্তিশালী ও কার্যকর সংগঠনে রূপ দিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।









