বিশেষ সংবাদ

বিজয় দিবসে নাজমুল হাসানের ঘরে আনন্দের বার্তা।

ডেক্স রিপোর্টঃ
বগুড়ার দুনোট উপজেলার ভান্ডার বাড়ি ইউনিয়নের শিমুলবাড়ি গ্রামের বাসিন্দা এবং বিডি মোঘনা নিউজ 24–এর বিশেষ প্রতিনিধি মোঃ নাজমুল হাসান নাজিরের পরিবারে এসেছে আনন্দের নতুন অতিথি। আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানিতে ১৬-১২-২০২৫ ইং, মঙ্গলবার বিকাল ৪টা ৫০ মিনিটে আস্থা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজার অপারেশনের মাধ্যমে জন্মগ্রহণ করে তার দ্বিতীয় কন্যাসন্তান। নবজাতকের নাম রাখা হয়েছে মোছাঃ নুসরাত জাহান। দ্বিতীয় কন্যার বাবা হওয়ায় মোঃ নাজমুল হাসান নাজির ও তার পরিবারের মাঝে বিরাজ করছে আনন্দ ও উচ্ছ্বাস। এ উপলক্ষে বিডি মোঘনা নিউজ 24 পরিবারের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পাশাপাশি নবজাতক শিশুর সুস্থতা কামনা করে তার মা এবং পরিবারের সকল সদস্যকে শুভেচ্ছা ও দোয়া জানানো হয়েছে। নবজাতক মোছাঃ নুসরাত জাহানের আগমন উপলক্ষে বিডি মেঘলা নিউজ 24–এর সম্পাদক এস এম পারভেজ এক শুভেচ্ছা বার্তায় বলেন,আজ এই মহান বিজয়ের দিনে যে নবজাতকের জন্ম হলো, আল্লাহ তায়ালার কাছে দোয়া করি—এই শিশুর উসিলায় আল্লাহ যেন এ পরিবারের সকল সদস্যকে দুনিয়া ও আখিরাতে শান্তি দান করেন এবং জান্নাতুল ফেরদাউস লাভের সৌভাগ্য নসিব করেন। মহান বিজয় দিবসের মতো গৌরবময় দিনে একটি নতুন প্রাণের আগমন পরিবারটির জন্য যেমন আনন্দের, তেমনি সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝেও সৃষ্টি করেছে আবেগঘন অনুভূতি। সকলে নবজাতক মোছাঃ নুসরাত জাহানের সুস্থ, সুন্দর ও আলোকিত ভবিষ্যৎ কামনা করেছেন।

এই বিভাগের আরও খবর

Back to top button