ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

মোঃ নুরনবী ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
শনিবার (০২ আগস্ট) বিকাল ৪টায় বালিয়াডাঙ্গী উপজেলার সানরাইজ কিন্ডারগার্টেনের মিলনায়তনে বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ বালিয়াডাঙ্গী উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।বালিয়াডাঙ্গী কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য জুলফিকার আলী জিল্লুর-এর সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে ২০২৫-২০২৭ সালের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন রফিজুল ইসলাম (সানরাইজ কিন্ডারগার্টেন) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রেজাউল ইসলাম (স্টার মডেল স্কুল)।কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সহ-সভাপতি: জিতেন্দ্র সিংহ ও তাজিম উদ্দিন সাংগঠনিক সম্পাদক: বিকাশ চন্দ্র সরকার সহ-সাধারণ সম্পাদক:পশিদুল ইসলাম কোষাধ্যক্ষ: ফরহাদ হোসেন প্রচার সম্পাদক: জতীন চন্দ্র সিংহ মহিলা বিষয়ক সম্পাদক: সিতারা ইয়াসমিন উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে রয়েছেন— জিল্লুর রহমান, শেখ আইয়ুব আলী ও আমানুজ্জামান।সম্মেলনে অংশগ্রহণকারী শিক্ষক, পরিচালক ও প্রতিনিধিরা নবনির্বাচিত কমিটির প্রতি শুভকামনা জানান এবং প্রাক-প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

এই বিভাগের আরও খবর

Back to top button