

হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁও প্রতিনিধি:
নাগর নদীর পানিতে গোসল করতে নেমেছিল ১৬ বছরের কিশোর রকি। কিছুক্ষণ পরই হঠাৎ পানিতে তলিয়ে যায় সে। অনেক খোঁজাখুঁজির পর নদী থেকে উদ্ধার করা হয় রকিকে। তবে ততক্ষণে নিভে গেছে তার প্রাণ। শুক্রবার (২ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার নাগর নদীতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মো. রকি উপজেলার ৪ নম্বর ডাঙ্গিপাড়া ইউনিয়নের শীতলপুর গ্রামের মো. দুলাল হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, দুপুরে নাগর নদীতে গোসল করতে নামে রকি। কিছুক্ষণ পর তাকে পানিতে দেখা না গেলে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে নদী থেকে তাকে উদ্ধার করা হয়। পরে নিশ্চিত হওয়া যায়, রকি আর বেঁচে নেই।কিশোর রকির আকস্মিক মৃত্যুতে শীতলপুর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। একটি স্বাভাবিক দুপুর মুহূর্তেই পরিণত হয়েছে পরিবারের জন্য শোকাবহ দিনে।










