

জি এম রাজু আহমেদ নিজস্ব প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলা কালিগঞ্জ উপজেলা ১১ নং রতনপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী রতনপুর তারকনাথ বিদ্যাপীঠের ৬২ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বরাবরের মতো এবার ও জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে বিদ্যালয় এর নিজস্ব ক্রীড়াঙ্গনে রতনপুর ফুটবল ময়দানে। সকাল ৮-৩০ শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীত দিয়ে শুরু হয় আজকের অনুষ্ঠান, সকাল ৮- ৪৫ মিনিটে খেলায় অংশগ্রহণকারীদের শপথ গ্রহণ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। বিকাল ৩ঃ০০ টা থেকে ছাত্র-ছাত্রীদের আকর্ষণীয় ডিসপ্লে ও বালক, বালিকা সেনাদের শরীরচর্চা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৭-৩০ হতে ই বিদ্যালয় এর ছাত্র-ছাত্রী কর্তৃক সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকল অনুষ্ঠানের পরে সুন্দর ও মনোমুগ্ধকর পরিবেশে সমাপ্তি ঘোষনা করা হয়। ৬২ তম ক্রীড়া প্রতিযোগিতায় জমকালো আয়োজনে গুরুত্বপূর্ণ আসন অলংকৃত করেছেন উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লেঃ কমান্ডার জিএম মশিউর রহমান, বি এন (অবঃ) চিপ এডুকেশন অফিসার বাংলাদেশি মেরিন একাডেমি রংপুর। প্রধান অতিথি জনাব অনুজা মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার কালিগঞ্জ। বিশেষ অতিথি: অমিত কুমার বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) কালিগঞ্জ।মোঃ হাফিজুর রহমান অফিসার ইন চার্জ কালিগঞ্জ থানা মোঃ বাকিবিল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। আশীষ কুমার নন্দী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার। খান মকসুদুর রহমান স্নেহ শিক্ষক সাতক্ষীরা। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন ডাঃ এম, এ কাদের এফ সি পিএস অধ্যাপক মেডিসিন বিভাগ বিএসএম এম ইউ ঢাকা ।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শেখ শফিকুল ইসলাম প্রধান শিক্ষক রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ ও অত্র বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ। আরো উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক সহ আরো অনেকেই।










